
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্পাইডারম্যান নিয়ে উত্তেজনা ৮ থেকে ৮০ সকলেরই রয়েছে। ২০২১ এ 'স্পাইডারম্যান নো ওয়ে হোম' সিনেমাটি দর্শকদের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছিল। এখন অপেক্ষা 'স্পাইডারম্যান আক্রোস দ্য স্পাইডার ভারস' ছবিটির। ভারতীয় স্পাইডর ম্যান হিসাবে বড় পর্দায় ডেবিউ করার সুযোগ পেলেন পবিত্র প্রভাকর। বহুল প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজি এই ছবি শুধু বাংলাতেই নয়, ১০টি ভিন্ন ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে। ৯টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। চমকের এখনও অনেকটাই বাকি। স্পাইডার ম্যানের সঙ্গে এবার নাম জড়াল ২২ গজের ক্রিকেট তারকা শুভমন গিলের। হিন্দি আর পঞ্জাবি ভার্শনে কণ্ঠ দিচ্ছেন শুভমন।
স্পাইডর ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স-এ শুভমনের ডাবিংয়ে খবরে খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। শুভমনের পছন্দের সুপারহিরো স্পাইডার ম্যান। উল্লেখ্য, শুভমন গিল প্রথম কোনও খেলোয়ার যিনি কোনও চরিত্রের জন্য নিজের কণ্ঠ দিলেন। শুধু তাই নয়, হলিউডের অন্যতম বিগেস্ট ফ্র্যাঞ্চাইজির ছবির অংশ হওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই প্রসঙ্গে শুভমন বলেন, "ছোট থেকেি স্পাইডর ম্যান দেখে বড় হয়েছি। এটি আমার পছন্দের সুপা হিরো চরিত্র।"
তিনি আরও বলেন, "প্রথমবার বড় পর্দায় ভারতীয় স্পাইডর ম্যান হিসাবে পবিত্র প্রভাকরের আত্মপ্রকাশ নিঃসন্দেহে গর্বের বিষয়। আর এই ছবির জন্য হিন্দি ও পঞ্জাবি ভাষায় ডাবিংয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে গোটা জীবনের সঞ্চয়।"
