
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাউকে কিছু না জানিয়ে গোপনে বিয়ে সেরেছেন টলিউড অভিনেত্রী শ্রুতি ও স্বর্ণেন্দুকে । এবার রবিবার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরে সোমবার তা সোশ্যাল মিডিয়ায় জানায় অভিনেত্রী শ্রুতি । বিয়ে করতে না করতে মঙ্গলবার নিজের স্বামীকে খোলা চিঠি অভিনেত্রীর ।
এদিন সোশ্যাল মিডিয়ায় স্বামীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন শ্রুতি । তাঁর সিঁদুরদানের ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, ''কোনওদিনই তোমার বাহ্যিক সৌন্দর্য বা বয়স বা অর্থ প্রতিপত্তি নিয়ে আমার মাথাব্যথা ছিল না । বরাবর ধরার মতো একটা নরম কিন্তু শক্ত হাত খুঁজেছি । মাথা রাখার জন্য একটা বাবার মতো বুক আর কাঁধ চেয়েছি আর সেটা আমি পেয়েছি । প্রোফাইল পিকচার-এও তাই তোমার মুখটা আমার আদরের হলেও ঢাকা অবস্থায় দিলাম । যেহেতু আমি তোমার হাতটাই ধরতে চেয়েছিলাম সারাজীবনের জন্য। যে হাত টা ছবিতে দেখা যাচ্ছে, সেটা আমায় পরিপূর্ণ করেছে । কথা দিলাম, এই মিথ্যার দুনিয়ায় আবারও কথা দিলাম, তোমার ছিলাম, তোমার হলাম, তোমারই থাকব ।''
