
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর পর , তার মৃত্যু ঘিরে না না মত উঠে আসে। সতীশ কৌশিকের মৃত্যুতে নাম জড়ায় দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর,তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর স্ত্রী সানভি মালু। সতীশের কাছে ১৫ কোটি ধার করেছিলেন বিকাশ, দাবি সানভির। তাঁর আরও অভিযোগ, সেই ঋণশোধ করা নিয়ে তর্কাতর্কির পরেই নাকি বর্ষীয়ান অভিনেতাকে বিষ দিয়েছিলেন বিকাশ।সেই অভিযোগের পরে এ বার আরও বিস্ফোরক দাবি করলেন সানভি। বিকাশের সঙ্গে নাকি অন্ধকার জগতের মাথা দাউদ ইব্রাহিমের যোগাযোগ ছিল।
সানভি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমাদের বাড়িতে এমন অনেক লোকজনের যাতায়াত ছিল। আমার কাছে ছবিও আছে তাঁদের। এঁদের মধ্যে একজন আনাস। বিকাশ নিজে আমাকে বলেছিল যে, তিনি নাকি দাউদের ছেলে। মুস্তাফা নামক একজনও আমাদের বাড়িতে আসতেন। বিকাশ আমাকে জানিয়েছিল, সে নাকি দাউদের ডান হাত।’’ তা হলে কি সতীশ কৌশিকের মৃত্যুতেও যোগ রয়েছে দাউদ ইব্রাহিমের?
৮ মার্চ দিল্লিতে হোলির পার্টির পরেই অসুস্থ বোধ করেন সতীশ কৌশিক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ও পরিচালকের।তারপর থেকেই না না কথোপকথন অভিনেতার মৃত্যুকে রহস্যময় করে তুলেছে।
