Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 months ago

Netflix Success: বিতর্কের গণ্ডি পেরিয়ে সাফল্যের শিখরে সময় রায়না! নেটফ্লিক্স শো থেকেই কোটি কোটি টাকার আয় ঘিরে চর্চা

Samay Raina
Samay Raina

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একের পর এক বিতর্ক যেন দীর্ঘদিন ধরেই তাড়া করে বেড়াচ্ছে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নাকে। কখনও তাঁর মন্তব্য, কখনও বা শোয়ের কনটেন্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। তবে এবার আলোচনার কেন্দ্রে কোনও বিতর্ক নয়, বরং তাঁর বিপুল আর্থিক সাফল্য। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নেটফ্লিক্সে সম্প্রচারিত সময় রায়নার সাম্প্রতিক শো থেকে তিনি প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা আয় করেছেন। যদিও এই অঙ্কের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত নেটফ্লিক্স বা সময় রায়না কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবুও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী, শোয়ের প্রথম দিনের ইউটিউব ভিউ কয়েক কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। সেই সূত্রে বিজ্ঞাপন বাবদ উল্লেখযোগ্য পরিমাণ অর্থও আয় করেছেন তিনি। পাশাপাশি একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি থেকেও মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে তাঁর মোট উপার্জন কয়েক কোটি টাকার ঘর ছুঁয়েছে বলেই মনে করছেন অনেকে।


এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের ক্রমবর্ধমান বাজার। এক সময় যেখানে কৌতুকশিল্পীদের আয়ের প্রধান উৎস ছিল লাইভ শো বা টেলিভিশন, সেখানে এখন ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব এবং ব্র্যান্ড সহযোগিতাই তৈরি করছে নতুন সম্ভাবনার দরজা। ফলে তরুণ প্রজন্মের বড় অংশও এই পেশার প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে সাফল্যের এই আলোচনার মাঝেই ফের এক বিতর্কে নাম জড়িয়েছে সময় রায়নার। সম্প্রতি ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আলিয়া ভাট। আর সেই শোয়েই ‘আলফা’ অভিনেত্রীর উদ্দেশে ক্রমাগত বিদ্রুপবাণ ছুড়তে থাকেন সময় রায়না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিরক্ত হয়ে আলিয়া প্রকাশ্যেই জানান, ওই অনুষ্ঠানে যোগ দেওয়াটা তাঁর ভুল সিদ্ধান্ত ছিল। বিতর্ক এবং জনপ্রিয়তা—দুটোকেই সঙ্গী করেই এগিয়ে চলেছেন সময় রায়না। তবে তাঁর সাম্প্রতিক সাফল্যের খবর সত্যি হলে, ভারতীয় ডিজিটাল কমেডির জগতে তা নিঃসন্দেহে এক নতুন মাইলফলক হয়ে উঠতে পারে। 

You might also like!