
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবহু দিনের বিরতির পর আবার প্রচার মাধ্যমের আলোতে ফিরলেন রানু মন্ডল। নদিয়ার রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সোশ্যাল দুনিয়ায় সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন রাণু। বম্বেতে গিয়ে সংগীত পরিচচালক হিমেশ রেশমিয়ার সুরে গানও গান। রানুর গাওয়া তেরি মেরি’ গান মুহূর্তেই মানুষের মন জয় করে।
আবার একবার সকলের মন জয় করতে আসছেন রানু, এবারও রাণু মণ্ডলকে ডুয়েট গান গাইতে দেখা যাচ্ছে ভিডিয়োতে। তাঁর সঙ্গের পুরুষ কণ্ঠটিও বেশ পরিচিত। তিনি হলেন বাংলাদেশি অভিনেতা ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম। 'তুমি ছাড়া আমি কী করে বাঁচি বলো, হৃদয়ের মাঝে লেখা আছে তোমারই নাম।'রানু মণ্ডল ও হিরো আলমের যুগলবন্দিতে আসতে চলেছে এই নতুন গান। আর সেই গানের রেকডিংয়ের মুহূর্ত ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
তবে কথায় বলে স্টারডাম ধরে রাখা সবার পক্ষে সম্ভব হয় না, রানুর জন্য কথাটি একেবারে সঠিক। খ্যাতির লাইম লাইট ক্ষীন হতেই ক্রমেই ইন্টারনেট ও মানুষের মন থেকে হারিয়ে যান রাণু। আবারও অভাবের সংসারে রানাঘাটের বাড়িতে ফেরেন রাণু। এখন নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। কোনো ক্রমে দিনপাত হয় তার এখন।
তবে সেই কঠিন সময় পেড়িয়ে ফের রানুর সময় চাকায় পাক লাগলো, ২৩ জুন রবিবার আবারও আগের ছন্দে ধরা দিলেন রাণু। হিরো আলমের সঙ্গে জুটি বেঁধে আবার একবার প্রচারের আলোতে ফিরলেন রানু মন্ডল।
