
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের একাধিক সম্পর্কের চর্চার কেন্দ্রবিন্দু রণবীর। তাঁকে নিয়ে জল্পনার শেষ নেই। অবশেষে তিনি এখন আলিয়া ভট্টের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। তবে এর আগে নানান সেলেবের সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন তিনি। একাধিক সম্পর্কে গিয়ে এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন। এবার এই বলি তারকা দিচ্ছেন সম্পর্ক বিষয়ক এক বিশেষ বার্তা! সেটি ঠিক কি?
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যদি কেউ তাঁদের সম্পর্ক নিয়ে সুখী না হয়, তাহলে সেই জট ছেড়ে বেরিয়ে আসতে হবে। এবং কেউ কোনো সম্পর্কে থেকে তাঁর ভালোবাসা হারিয়ে ফেলে, এবং নতুন কোনো সম্পর্কে যেতে চান, তাহলে সেটাই করা উচিত। এর আগে তাঁর ভগিনী করিনা কাপুরের একটি চ্যাট শোতে তিনি এ প্রসঙ্গে কথা বলেন, তিনি বলেন, 'সম্পর্কে সততাই হল মুল বিষয়বস্তু'।
