Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Entertainment

3 months ago

Samantha-Raj Buzz: সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ! ভরা মঞ্চে এহেন মন্তব্য ঘিরে জোর জল্পনা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে

Raj Nidimoru and Samantha attended Maa Inti Bangaaram event on Tuesday
Raj Nidimoru and Samantha attended Maa Inti Bangaaram event on Tuesday

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চার কেন্দ্রে থাকেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। গত ডিসেম্বরে আধ্যাত্মিক পরিবেশে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের মধ্যে। তবে এবার এক সিনেমার প্রচারমঞ্চে রাজের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। 

সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির প্রচারে একসঙ্গে হাজির হয়েছিলেন সামান্থা ও রাজ। ছবিটির অন্যতম প্রযোজকও রাজ নিদিমরু। ‘ত্রলাল মুভিং পিকচার্স’-এর ব্যানারে সামান্থা এবং হিমাঙ্ক দুভভুরুর সঙ্গে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রযোজনা করেছেন রাজ নিদিমরু। সেই সিনেমার প্রমোশনেই ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখালেন পরিচালক! কীরকম? মঞ্চে যখন অভিনেত্রী সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সেসময়ে দর্শকাসন থেকে তাঁকে অনুরোধ করা হয়, তিনি যেন স্ত্রী সামান্থাকে ‘লাভ ইউ’ বলেন। যদিও প্রথমটায় অনুরাগীদের আবদারের বুঝতে পারেননি, তবে সঞ্চালক খানিক ধরিয়ে দিতেই রাজ যা বললেন, তাতে হতবাক সেখানে উপস্থিত সকলে! কোনওরকম কুণ্ঠাবোধ না করেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক বলেন, “সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনও দর্শকাসন থেকে অনেকে সেকথাই চিৎকার করে বলছে। তাই ‘ভালোবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই।” সিনেমার প্রচারানুষ্ঠান থেকে একথা ফাঁস হতেই দক্ষিণী সিনেপাড়ায় ফিসফাস! কৌতূহলীদের প্রশ্ন, ‘তাহলে কি বিয়ের ছয় মাসের মধ্যেই স্ত্রী সামান্থার প্রতি স্বামীর মোহভঙ্গ হল?’ কারও বা প্রশ্ন, ‘নাকি অভিনেত্রী স্ত্রীর এহেন জনপ্রিয়তাকে হিংসে করেন পরিচালক স্বামী?’


রাজের এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রকাশ্যে স্ত্রীকে ভালোবাসার কথা বলতে এত অনীহা কেন? কেউ কেউ আবার তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়েও নানা জল্পনা শুরু করেছেন। যদিও পরক্ষণেই রাজ নিজের অবস্থান স্পষ্ট করেন। সামান্থার দিকে তাকিয়ে তিনি বলেন, “তোমার মতো প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। এই মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখছি এবং সেই ভাবেই কথা বলছি।” রাজের বক্তব্যে স্পষ্ট, তিনি ব্যক্তিগত সম্পর্ককে জনসমক্ষে অতিরিক্ত আলোচনার বিষয় করতে চান না। বরং পেশাদার মঞ্চে সহকর্মী ও শিল্পী হিসেবেই সামান্থাকে মূল্যায়ন করতেই বেশি স্বচ্ছন্দ। তবুও তাঁর মন্তব্য ঘিরে যে কৌতূহল ও জল্পনার পারদ চড়েছে, তা বলাই বাহুল্য। 

You might also like!