Entertainment

2 years ago

Priyanka Chopra on Hollywood Strike:পারিশ্রমিক ও কৃত্রিম মেধা নিয়ে হলিউডের আন্দোললে সহকর্মীদের পাশে প্রিয়াঙ্কা

Priyanka Chopra on Hollywood Strike
Priyanka Chopra on Hollywood Strike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ন্যায্য পারিশ্রমিক ও কৃত্রিম মেধা নিয়ে পথে নেমেছেন লেখক ও চিত্রনাট্যকাররা। সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। এবার সহকর্মীদের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

গত ২ মে থেকে প্রতিবাদ ও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। ছবি ওয়েব সিরিজ, বা যে কোনও সৃজনশীল কাজে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম মেধার ব্যবহারে সরব হন তাঁরা। সম্প্রতি সেই প্রতিবাদে যোগ দেয় অভিনেতাদের ইউনিয়নও। এবার সেই প্রতিবাদে ইনস্টাগ্রামে পোস্ট করলেন প্রিয়াঙ্কাও। তিনি লেখেন, ইউনিয়ন ও সহকর্মীদের পাশে আছি। সুস্থ ভবিষ্যত গড়ে তোলা হবে।

এই আন্দোলনের জেরে একাধিক ছবির কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে থমকে গেছে ডেডপুল ৩, মিশন ইম্পসিূল ডেড ব্রেকনিং পার্ট ২, গ্ল্যাডিয়েটর ২ -এর মতো ছবির কাজ।

You might also like!