Entertainment

3 years ago

Prabhas : আবার বলিউডে প্রভাস!বলিউডের পরিচালকদের সঙ্গেও ছবির সংখ্যা বাড়াতে চাইছেন ‘বাহুবলী’

Prabhas
Prabhas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরো একবার নামজাদা বলি পরিচালক সিদ্ধার্থ আনন্দের সাথে জুটি বেঁধে বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিনী তারকা তথা সুপারস্টার প্রভাস। সম্প্রতি, দক্ষিণের একটি জনপ্রিয় চ্যাট শোয়ে ছবির প্রযোজক এই তথ্য সামনে এনেছেন। 

সূত্রের খবর, তেলুগু ছবির বর্ষীয়ান অভিনেতা নন্দামুরী বালকৃষ্ণর সঞ্চালনায় একটি চ্যাট শো দক্ষিণী বৃত্তে বেশ জনপ্রিয়। এই শো-এ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন কন্নড় ছবি ‘মিথরি’র প্রযোজক নবীন ইয়েরনেনি। তাঁর সংস্থাই আবার অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটির অন্যতম প্রযোজক। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি জানান, সলমন খানের সঙ্গে তাঁদের সংস্থা একটি ছবি নিয়ে একপ্রস্ত কথাবার্তা সেরেছে। কিন্তু এখনও সেই ছবি চূড়ান্ত হয়নি। কিন্তু প্রভাসের সঙ্গে তাঁরা যে ছবিটি ভেবেছেন সেই ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। দেশের বিভিন্ন লোকেশন ছাড়াও বিদেশে হবে ছবির শুটিং। নবীনের কথায়, ‘‘এই ছবিটা পরিচালনার জন্য আমরা বলিউড থেকে সিদ্ধার্থ আনন্দকে বেছেছি।’’  

এই মুহূর্তে প্রভাস দু’টি ছবির শুটিংয়ে ব্যস্ত। পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে চলছে ‘সালার’ ছবি। এছাড়াও নাগ অশ্বিনের পরিচালনায় চলছে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং। অন্য দিকে সিদ্ধার্থ আপাতত ‘পাঠান’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। তার পর তিনি হৃতিক রোশনকে নিয়ে শুরু করবেন ‘ফাইটার’ ছবির শুটিং। অন্যদিকে দর্শকরা ‘আদিপুরুষ’ ছবিতে রাম অবতারে প্রভাসকে দেখতে পেতে চলেছেন খুব শীঘ্রই। 

You might also like!