Breaking News

 

Entertainment

3 years ago

Pamela wife of Yash Chopra dies: মাতৃহারা আদিত্য-উদয়; প্রয়াত রানির শাশুড়ি ও যশ চোপড়ার স্ত্রী পামেলা

Die Pamela Chopra  wife of Yash Chopra (File Picture)
Die Pamela Chopra wife of Yash Chopra (File Picture)

 

মুম্বই, ২০ এপ্রিল : মাতৃহারা হলেন পরিচালক আদিত্য চোপড়া ও অভিনেতা উদয় চোপড়া। বৃহস্পতিবার সকালে মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ডাঃ প্রহ্লাদ প্রভুদেসাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পামেলা চোপড়া আজ মারা গেছেন। তিনি ১৫ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন। তাঁর নিউমোনিয়া হয়েছিল।’

পামেলা তাঁর প্রয়াত স্বামীকে জীবদ্দশায় নানাভাবে সাহায্য করে গিয়েছিলেন। একাধিক সিনেমায় কখনও লেখক হিসেবে, কখনও পোশাক ডিজাইনার হিসেবে অথবা কখনও গায়িকা হিসেবে তাঁর নাম দেখা গিয়েছে সিনেমার টাইটেল কার্ডে। তাঁর গাওয়া বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম চাঁদনীর 'ম্যায় সসুরাল নাহি জাউঙ্গি' এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'র 'ঘর আজা পরদেশি', যেখানে তিনি মনপ্রীত কৌরের সঙ্গে কৃতিত্ব ভাগ করে নেন।

যশ চোপড়ার ১৯৭৬ সালের সিনেমা ‘কাভি কাভি’-র গল্পটিও লিখেছিলেন পামেলাই। ১৯৮১ সালের সিনেমা ‘সিলসিলা’র ডিজাইনার ছিলেন তিনি। যশ চোপড়া তাঁর দেওয়া একাধিক সাক্ষাৎকারে ‘যশরাজ ফিল্মস’-এর অন্যতম ভিত্তি হিসেবে নাম নিয়েছিলেন স্ত্রী পামেলার। বিয়ের পর থেকেই স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন ভারতীয় সিনেমা জগতে।


You might also like!