Entertainment

3 years ago

Abhishek-Sanjukta:'মৃত্যুর পরে অভিষেকের পরিবারের সঙ্গে টলি পাড়ার কেউ যোগাযোগ রাখেনা'- অভিষেক পত্নী সংযুক্তা

Abhishek-Sanjukta
Abhishek-Sanjukta

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সময়ের প্রখ্যাত অভিনেতা,নায়ক অভিষেক চট্টোপাধ্যায়কে আমরা সবাই মনে রেখেছি। কিন্তু তাঁকে টেলি পাড়া ভুলে গেছে বলেই অভিযোগ অভিষেক পত্নীর। ৩০ এপ্রিল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের ৫৯ তম জন্মদিন। এই বিশেষ দিনে প্রিয় অভিনেতাকে বড়পর্দায় খুবই মিস করছেন ভক্তরা। ২০২২ সালের ২৪ মার্চ রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে আচমকাই মৃত্যু ঘটে অভিষেকের। গত মাসেই ছিল অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। অভিষেকের অবর্তমানে টলিপাড়ার সহকর্মীরা যোগাযোগ রাখেনি তাঁর পরিবারের সঙ্গে। সংযুক্তা

জানান, "ইন্ডাস্ট্রির কেউই সম্পর্ক রাখেননা, তাতে আমার কিছু যায় আসেনা। অভি চলে যাওয়ার পর আর্থিক অবস্থা নিয়ে অনেক রকম কথা উঠেছিল। আমি এক বছরে দেখিয়ে দিলাম, আর্থিক ভাবে কতটা সচ্ছল। একটা মহিলা হয়ে আরও কত কিছু করা যেতে পারে একবছরে সেটাও প্রমাণ করে দিয়েছি। সবাই হয়তো কাজে ব্যস্ত রয়েছেন। ঠিক আছে,

আমি এসব নিয়ে কিছু মনে করিনা।” তিনি আবেগপ্রবন  হয়ে পড়েন। 

  তিনি আরো বলেন,এক সময় তাঁর স্বামী প্রচুর ভালো সিনেমা দিয়েছে বাঙালিকে। তিনি স্মরণ করেন,’, ‘বাড়িওয়ালি’, ‘দহন’, ‘ইন্দ্রজিৎ’, ‘তুফান’, ‘সবুজ সাথী’, ‘অগ্নি’, ‘জন্মদাতা’, ‘চাওয়া পাওয়া’, ‘আলো’, ‘পরিণতি’, ‘কুলি’, ‘রাজমহল’,‘গীত সংগীত’- এইসব ছবিকে। অভিষেকের জন্মদিন কেমন কাটাচ্ছেন - সেই প্রসঙ্গে তিনি বলেন,''কলকাতাতে একটা সংস্থা রয়েছে, সেখানে বাচ্চাদের জন্য উপহার পাঠিয়েছি। সুন্দরবনে শিশুদের একটা বিদ্যালয় রয়েছে, সেখানেও বাচ্চাদের জন্য কেক, চকোলেট এবং উপহার পাঠানো হয়েছে। শুধু এই বিশেষ দিনটিতেই নয়, আমার উপার্জনের কিছুটা অংশ প্রতি মাসে এই দুটি সংস্থাকে দিয়ে, তাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি।'' কিন্তু টলি পাড়া মুখ ফিরিয়ে নেওয়ায় তাঁর তীব্র অভিমান ঝরে পড়ে।

You might also like!