Breaking News

 

Entertainment

3 years ago

Mrs Chatterjee Vs Norway:নিজের গল্পে রানিকে দেখে কান্না বিরাটির সাগরিকার!আসল মিসেস চ্যাটার্জিকে দেখে কান্না রানির

ms chartegee
ms chartegee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায় নিজের চরিত্রের বাস্তব প্রতিমূর্তি অর্থাৎ সাগরিকাকে সামনে দেখে কেঁদে ফেললেন রানি মুখোপাধ‌্যায়। 

এই ছবির প্রচারে আলোচনা চক্রের আয়োজন করা হয়। সেখানে সাগরিকার কথা উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন রানি। সেই মুহূর্তে আলোচনা চক্রের সঞ্চালক করণ জোহর সাগরিকাকে মঞ্চে ডেকে নেন। যে চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন তাঁকে প্রথমবার চোখের সামনে দেখে কেঁদে ফেলেন অভিনেত্রী। নিজের মুখ দুহাত দিয়ে ঢেকে ফেলেন রানি। তারপর জড়িয়ে ধরেন সাগরিকাকে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সন্তান প্রতিপালনে গাফিলতির অভিযোগ ওঠে প্রবাসী বাঙালি দম্পতি অনুরূপ ভট্টাচার্য ও সাগরিকা ভট্টাচার্যের বিরুদ্ধে। তাঁদের দুই সন্তানের অধিকার কেড়ে নেয় নরওয়ে সরকার। সন্তানদের কাছে পাওয়ার কাহিনিই ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায় তুলে ধরা হয়েছে।

মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে সাগরিকার চরিত্রে রানী মুখার্জী আর অনুরূপের চরিত্রে দেখা যাবে বাঙালী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। এর আগে ছবির ট্রেলার দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন সাগরিকা। নিজের অতীতকে পর্দায় দেখে আবেগ বিহবল হয়ে পড়েছিলেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ মার্চ।


You might also like!