
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছোটপর্দায় মিঠাই চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নজর কেড়েছেন সকলের। দেবের ছবি 'প্রধানেও' তিনি ইতিমধ্যেই সই করে ফেলেছেন। তবে এবার টলি পাড়ায় এক নয়া জল্পনা মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে ঘিরে। সদ্যই তিনি রাজ চক্রবর্তীর সাথে একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। এবং সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "এমন মানুষের চারপাশে থাকতে হয় যারা তোমাকে নতুন কিছু শেখাবে। নিজের শেরাটা দেওয়ার জন্য অনুপ্রেরণা দেবে।
মিঠাইয়ের সাথে রাজের এই ছবিকে ঘিরেই উত্তেজনার পারদ টলিপাড়ায়। তবে কি এবার রাজের কোনো নতুন ছবিতে দেখা যাবে তাঁকে? সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
