
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টিভি সিরিয়াল দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। আজ তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ সফল অভিনেত্রী। বড় পর্দায় তাঁর সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়েছে বারংবার। শেষ তাঁকে দেখা গিয়েছিল বেলাশুরু সিনেমাতে। সেখানে পিউয়ের চরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে কোনও ত্রুটি রাখেননি তিনি। তিনি আর কেউ নন টলিউডের ডান্স কুইন মনামী।
তবে এবার অভিনেত্রী নয় বরং কোরিয়া থেকে রাঁধুনির ভুমিকায় ধরা দিলেন অভিনেত্রী।
কোরিয়ান ডিস রান্না করছেন তিনি। 'চিকেন গালবি উইথ ব়্যমেন' কী ভাবে রান্না করতে হয় শিখে নিন এই টলি অভিনেত্রীর থেকে। মনামীর এই পোস্ট থেকে তাহলে একটা বিষয় স্পষ্ট হয়েই গেল যে তিনি কোয়িরান খাবার বেশ ভালোই বাসেন। শুধু তাই নয়, রান্না করতেও একেবারে সিদ্ধহস্ত।
ইনস্টা হ্যান্ডেলে খাবার তৈরির সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে শেয়ার করেছেন। এটা না কি তাঁর পছন্দের খাবার। বাকিদের পছন্দটাও কিন্তু, জানতে চেয়েছেন। ভিডিয়ো আর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমার তো 'চিকেন গালবি উইথ ব়্যমেন', আপনার পছন্দের কোরিয়ান খাবার কী? ছবি শেয়ার করতেই জিভে জল এসে গিয়েছে নেটপাড়ার সদস্যদের। তবে মনামীকে রাঁধতে দেখে কটাক্ষ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। 'জীবনে প্রথমবার হাতে খুন্তি ' বলে অভিনেত্রীকে খোঁচা দিয়েছেন এক ব্যক্তি। কেউ আবার লিখেছেন, 'মাংস খাওয়া ভালো না, পাপ '। তবে অনুরাগীরা কিন্তু, মনামীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ। ভক্তদের মধ্যে কেউ জানতে চেয়েছেন ব্লগ কবে আসবে। কেউ আবার মনামীর কিউটনেসের তারিফ করেছেন।
