Entertainment

2 years ago

Urfi Javed: টি ব্যাগ দিয়ে বানিয়ে নিলেন পোশাক! নিজের গোপনাঙ্গ ঢেকে অনন্য লুকে হাজির তিনি

Urfi Javed (File Picture)
Urfi Javed (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   বিনোদন জগতে আগাগোড়াই তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। নানান সময় নানান রকমভাবে, কখনও নগ্ন আবার কখনও অর্ধ নগ্ন অবস্থায় দর্শকদের সামনে আসেন উরফি। এর ফলে নানান রকম সমালোচনার শিকার হন তিনি। তাতে অবশ্য তাঁর কিছু যায় আসে না। এই সমস্ত কথাবার্তাকে বিশেষ পাত্তা দেন না উরফি জাভেদ। 

সদ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁর, তাতে দেখা যাচ্ছে টি ব্যাগ দিয়ে তিনি পোশাক বানিয়েছেন নিজের। ভিডিওটি শুরুতেই দেখা যাচ্ছে, এক কাপ চা নিয়ে বসে চা খাচ্ছেন। কাপের মধ্যে একটা টি ব্যাগ রাখা আছে। চা খেতে খেতেই তার হঠাৎ মনে হল এই টি ব্যাগগুলো দিয়ে যদি পোশাক বানিয়ে ফেলা যায়। তেমন ভাবা তেমন কাজ। টি ব্যাগ দিয়ে অসাধারণ পোশাক বানিয়ে পরেও ফেললেন উরফি। সাথে করেছেন অসাধারণ মেকআপ। ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। কিন্তু তারপরও ওর এতোটুকু টনক নড়েনি তার। তিনি ওইভাবেই এবং নানান রকম অদ্ভুত পোশাকে তিনি সকলের সামনে হাজির হন। কিছুদিন আগে তাকে আদিম মানুষের মতো গাছের ছাল দিয়ে পোশাক বানাতেও দেখা গেছে। সেই নিয়েও নানান রকম প্রশ্ন করেছেন তার নিন্দুকরা। ছোটবেলা থেকেই তিনি নানান রকম লাঞ্ছনার শিকার হয়েছেন, সেই জন্যই তার মধ্যে একটা অদ্ভুত রয়েছে তিনি যেটা করবেন মনে করেন সেটাই তিনি করে ছাড়েন।

You might also like!