
মুম্বাই, ২০ এপ্রিল : কথাতেই বলে শিল্পীর মৃত্যু হয় না। তারা প্রয়াত হলেও দর্শকমনে আজীবন বেঁচে থাকে। ঠিক যেমনটা ইরফান খান। রক্তমাংসের মানুষটা না থাকলেও তার অভিনয় আজীবন জীবিত । মৃত্যুর পরও শেষবারের মতো বড়পর্দায় ইরফান খান। শেষবারের মতো বড়পর্দায় ঝলমল করে উঠবেন ইরফান খান। মুক্তির পথে অভিনেতার শেষ সিনেমা, ''দ্য সঙ অফ ক্সরপিয়নস''। ইতিমধ্যেই প্রকাশ্যে ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিয়ে আবেগপ্রবণ হলেন ইরফান-পুত্র বাবিল।
তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে মুক্তি পাবে ইরফান খান অভিনীত শেষ ছবি। এই ছবিটি পরিচালনা করেছেন অনুপ সিংহ। এক আদিবাসী মহিলার জীবনকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে। অনুপ সিংহ পরিচালিত এই ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম এবং ইরানের অভিনেত্রী গোলশিফতে ফারাহানি ।
প্রসঙ্গত, ২০২০ সালে প্রয়াত হন ইরফান খান। ১৯৮৮ সালে ''সেলাম বম্বে'' ছবির হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান। এরপর একের পর এক দুর্দান্ত সমস্ত কাজ উপহার দিয়েছেন দর্শকদের । বহু সময় ধরে ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন সে।
