Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Hrithik Roshan and Kiara Advani:হৃতিকের নায়িকা কিয়ারা

Hrithik Roshan and Kiara Advani
Hrithik Roshan and Kiara Advani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যশ রাজ ফিল্মসের আরেকটি স্পাই ইউনিভার্স ‘ওয়ার ২’। আগেই জানা ছিল এই সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে থাকছেন না বীণা কাপুর। এরপর থেকেই জল্পনাকল্পনা শুরু—এই সিনেমায় কে অভিনয় করছেন হৃতিকের সঙ্গে। জানা গেল, হৃতিকের নায়িকা হিসেবে নাম লেখাতে চলেছেন কিয়ারা আদভানি। খবর বলিউড হাঙ্গামার

সিনেমার ঘোষণার পর থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন নির্মাতারা। এবার নতুন চমক কিয়ারা আদভানি। এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি। কিয়ারা এখন তাঁর ক্যারিয়ারের সাফল্যের শীর্ষে আছেন। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স নতুন নায়িকা হতে যাচ্ছেন তিনি। ভারতের অন্যতম ফিল্ম ইউনিভার্স এটি। ভারতের সেরা তারকারা এই ইউনিভার্সের সঙ্গে যুক্ত। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন কিয়ারা।

এর আগে এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ওয়ার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু সিক্যুয়েল নির্মাণের দায়িত্বে আছেন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ের।

কিয়ারা এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারণায়। চলতি মাসের ২৯ তারিখ মুক্তি পাবে সিনেমাটি। হৃতিকের ‘ওয়ার ২’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষের দিকে। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। ২০২৪ সালে বড় পর্দায় আসতে পারে বলে জানিয়েছিলেন নির্মাতারা।


You might also like!