Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Nirmala Mishra Death : নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা

hoimanti sukla death reaction of nirmala mishra
hoimanti sukla death reaction of nirmala mishra

 

কলকাতা,৩১ জুলাই : শনিবার রাতে দর্শকদের কাঁদিয়ে প্রয়াত হয়েছেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র । নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ আরেক সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা বলেন,'' আমার সঙ্গে মানুষটার সম্পর্ক বহুদিনের। আর শুধু যে সম্পর্ক তা তো নয়। সে ছিল এক বড়ই মধুর সম্পর্ক। দিদির কাছে আমি কানমোলাও খেয়েছি বেশ কয়েকবার। সব সময় বলতেন, এই ভাল গেয়েছিস একদম ভাববি না। কোথায় কোথায় তোর খুঁত আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবি। একবার এক স্টুডিয়োতে গান রেকর্ড করতে গিয়েছি, উনিও গান গেয়ে বের হচ্ছিলেন। আমাকে দেখেই দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, এই তুই সেদিন একটা ভজন গাইলি। ভীষণ ভাল। আমাকেও শিখিয়ে দে। আমি ওই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন গাইলাম। ওঁর শেখাও হয়ে গেল। পরে দেখি আবার ফোন করেছেন। ফোনে সে কী প্রশংসা আমার। তোর কী সুরের উপর দখল রে হৈমন্তী । খালি গলায় গাইলি কই ‘সা’ তো পাল্টে গেল না । নির্মলাদি’র অনেক জ্ঞান ছিল । শুধু যে ভাল গাইতেন এমনটা নয় । কিন্তু সব সময় প্রকাশ করতে পারতেন না। কী সুরেলা একজন মানুষও ছিলেন সে ''।

উল্লেখ্য, শনিবার রাতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৮১ বছর।

You might also like!