Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Sonali murder case : সোনালি ফোগাট মৃত্যু-মামলা : হরিয়ানায় তদন্ত রিপোর্ট জমা দিয়েছে গোয়া

Goa submits report on sonali murder case
Goa submits report on sonali murder case

 

পানাজি ও চন্ডীগড়, ৩০ আগস্ট : গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মঙ্গলবার জানিয়েছেন, গোয়া সরকার হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং পুলিশ ডিরেক্টরের কাছে বিজেপি নেত্রী সোনালি ফোগটের মৃত্যু-মামলার তদন্তের বিষয়ে একটি "গোপনীয় রিপোর্ট" জমা দিয়েছে। গোয়া পুলিশের একটি টিম মঙ্গলবারই হরিয়ানার উদ্দেশ্যে রওনা হবে, তদন্তের অংশ হিসাবে কিছু বিবৃতি রেকর্ড করতে, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

সোনালীর মৃত্যু-মামলায় গোয়া পুলিশ এখনও পর্যন্ত বিজেপি নেত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগী-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, মামলার তদন্ত এখন একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-র্যাঙ্ক অফিসার দ্বারা পরিচালিত হবে। মামলার তদন্ত পূর্বে একজন পুলিশ পরিদর্শক-পর্যায়ের অফিসার দ্বারা পরিচালিত হয়েছিল।


You might also like!