
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিনে জগতে এখন ওয়েব সিরিজের রমরমা, তার সেই ওয়েব সিরিজেই দেখা যাবে বাংলার নায়ক প্রসেনজিত কে। সৌমিক সেনের হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’ তে এই প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন বুম্বা দা। সিনেমা জগতের স্বর্ণযুগের সময়কে তুলে ধরা হয়েছে নতুন এই সিরিজে। শুক্রবার বিশেষ ভিডিওর মাধ্যমে 'জুবিলি'র চরিত্রদের লুক প্রকাশ করা হল।
কিছুদিন আগেই প্রসেনজিৎ অভিনীত ‘শেষ পাতা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিতে ৫৮ বছর বয়সি এক লেখকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। চরিত্রের জন্য একেবারে রুগ্ন চেহারায় দেখা গিয়েছে প্রসেনজিৎকে। মুখে ছিল কাঁচা-পাকা দাড়ি। তবে ‘জুবিলি’ সিরিজে একে বারে ভোল বদল করে স্যুটেট বুটেট লুকে দেখা যাবে অভিনেতাকে।
প্রসেনজিৎ ছাড়াও ‘জুবিলি’ সিরিজে রয়েছেন অদিতি রাও হায়দরি, অপারশক্তি খুরানা, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা ও ওয়ামিকা গাব্বি। অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে মনে হচ্ছে, পাঁচের দশকের গ্ল্যামার ওয়ার্ল্ড তুলে ধরা হয়েছে প্রত্যেকটি এপিসোডে। সিরিজের একাংশে যেমন থাকবে প্রেম ও ভালবাসা আবেদন , তেমনই অন্যাংশে দেখতে পাওয়া যাবে খ্যাতির চাহিদা , হিংসা, দুর্নীর্তি, সুযোগের সদ্ব্যবহারের মতো বিষয়গুলিও।
চলতি বছরের ৭ এপ্রিল একটি নামজাদা ওটিটি প্ল্যার্টফর্মে সিরিজের প্রথম পাঁচটি এপিসোড সম্প্রচারিত হবে। পরবর্তী এপিসোডগুলি ১৪ এপ্রিল থেকে দেখা যাবে বলেই জানা গিয়েছে।
