Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

SRK fitness:৬০ ছুঁলেও ফিটনেসে মুগ্ধ সবাই! কোন খাবারের ভক্ত শাহরুখ খান সারা বছর?

Shah Rukh Khan diet
Shah Rukh Khan diet

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আর কিছু মাসের মধ্যেই ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান, কিন্তু তাঁর চেহারা দেখে তা আঁচ করা মুশকিল—এখনও যেন তরুণ ‘জওয়ান’। শুধু পর্দায় নয়, বাস্তবেও ফিটনেস আর তারুণ্যের ছাপ স্পষ্ট বাদশাহর মধ্যে। কীভাবে এতটা সুস্থ ও সুঠাম থাকেন তিনি? কেমন তাঁর খাদ্যাভ্যাস? সেই কৌতূহল ভক্তদের মাঝে রয়ে যায় সবসময়।

শাহরুখ কাজে ডুবে থাকতে ভালবাসেন। তার পাশাপাশি সারা দিন পড়াশোনা করেন। ঘুমোতে যান প্রায় ভোর পাঁচটা নাগাদ। ঘুম থেকে উঠে পড়েন ৯টায়। কী ভাবে এতটা সুস্থ থাকেন তিনি? পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কোন খাবার সবচেয়ে বেশি খান? অভিনেতা বলেছিলেন, “আমি গ্রিলড চিকেন খেতে খুব ভালবাসি। একেবারে নিরেট মাংস আর তার সঙ্গে ডিমের সাদা অংশ খাই।” এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এমন মেদহীন চেহারার জন্য আলাদা করে কী খান? হাসতে হাসতে শাহরুখ বলেছিলেন, ‘কিছুই না’।

তারকা জানান, তিনি খুব মেপেই খাবার খান। সাদা রুটি, সাদা ভাত, মিষ্টি ত্যাগ করেছেন তিনি। বাড়ির খাবারের উপরেই ভরসা করেন তারকা। শুটিং থাকলেও বাড়ি থেকে নিয়ে যান খাবার। তবে শাহরুখ মাছ ও মুরগির মাংসের ভক্ত। তার সঙ্গে তাঁর রোজের খাবারে থাকে অঙ্কুরিত ছোলা। মাঝে মধ্যে সুস্বাদু খাবার খান শাহরুখ। অভিনেতা বলেন, “তন্দুরি চিকেনের সঙ্গে তন্দুরি রুটি আমার খুবই ভাল লাগে। তন্দুরি চিকেনের নেশা আছে আমার। বছরে ৩৬৫ দিন আমি এই চিকেন তন্দুরি খেয়ে কাটিয়ে দিতে পারি। আর মাঝে মধ্যে পাঁঠার মাংস খাই।”

You might also like!