
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলচ্চিত্র প্রেমীদের চোখ এখন ২০২৩ সালের অস্কার অ্যাওয়ার্ডের দিকে। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ১২ মার্চ, ২০২৩ রবিবার এবিসি-তে পিটি-এ লাইভ স্ট্রিম করা হবে। যদিও ভারতে এটি প্রচারিত হবে ১৩ মার্চ সকাল ৫.৩০ টায়।
এবারের অস্কার পুরস্কারের ফরম্যাট হতে চলেছে সম্পূর্ণ আলাদা। এই বছরের সেরা অভিনেতা বিভাগে জোরালো প্রতিযোগিতা হতে চলেছে,পরিচালক শার্লট ওয়েলস এর আফটারসিজনে পল মেসকালের দুর্দান্ত অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। অন্যদিকে, আইরিশ তারকা কলিন ফারেল কয়েক বছর ধরে তার কিছু অনবদ্য কাজ বিশ্ব ফিল্ম ইন্ড্রাস্ট্রি তে অন্য রকম জায়গা করেছে। প্রসঙ্গত, তিনি বহুল চর্চিত ট্র্যাজি-কমেডি দ্য ব্যানশিস অফ ইনিশ্রিনের জন্য অস্কার জিততে পারেন। ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল) এবং অস্টিন বাটলার (এলভিস)ও এই পুরস্কারের অধিকারী হতে পারেন। এইভাবে, কলিন ফারেল সেরা অভিনেতার জন্য 'অস্কার অ্যাওয়ার্ড ২০২৩' পেতে পারেন বলে জোর চর্চা চলেছে। কিন্তু পল মেসকাল ও এ চর্চিত পুরস্কার দখল করতে পারেন বলে অনেকে মনে করছেন।
অস্কারের জন্য সেরা নায়িকার তালিকায় মিশেল ইয়োহ এবং কেট ব্ল্যানচেট এভরিহ্যায়ার অল অ্যাট ওয়ানস এবং টার-এ তাদের চিত্তাকর্ষক পারফরম্যান্সের মাধ্যমে এই বিভাগের শীর্ষে রয়েছেন। উল্লেখ্য,অ্যানা ডি আরমাস যখন ব্লন্ডে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দিয়েছিলেন, তখন ফিল্মটি মেরিলিন মনরোর জীবন এবং কর্মজীবনের ব্যাখ্যার জন্য প্রচুর প্রতিক্রিয়া পেয়েছিল। ২০২৩ সালের অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার মিশেল ইয়োহের হাতেই যাবে বলে মনে করছেন ফিল্ম ক্রিটিকগন।
অস্কার ২০২৩ এ ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট সেরা পরিচালকের দৌড়ে সবার আগে রয়েছে, তবে সমালোচকদের ধারনা এদের সকলকে কড়া প্রতিযোগিতা দিতে চলেছেন স্টিভেন স্পিলবার্গ।
এই বিভাগের অন্যান্য নমিনেশন গুলি হল-
সেরা ছবি - এভরিথিং এভরিভয়্যার অল অ্যাট ওয়ান
সেরা পার্শ্ব অভিনেতা- কে হুই কোয়ান
সেরা পার্শ্ব অভিনেত্রী - অ্যাঞ্জেলা ব্যাসেট
