Breaking News

 

Entertainment

3 years ago

Anushka has completely forgotten about Ranveer:অনুষ্কা রণবীরকে সম্পূর্ণ ভুলে গেছেন

anushka has completely forgotten about Ranveer
anushka has completely forgotten about Ranveer

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবলিউডের প্ৰচলিত গল্প অভিনেত্রী অনুষ্কার প্রথম প্রেম রণবীর। তারপর বহু জল গড়িয়েছে গঙ্গা যমুনা দিয়ে। এখন তিনি অন্যতম ভারতীয় ক্রিকেটের বিরাটের স্ত্রী। ২০১৭ সালে সাত পাক ঘুরেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে। এখন মেয়ে ভামিকাকে নিয়ে সুখের সংসার অনুষ্কার। পেশাগত জীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও সফল অনুষ্কা। তার পরেও কি প্রাক্তনের জন্য মনে কিছুটা তিক্ততা থেকে গিয়েছে অভিনেত্রীর? সমাজমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় তারই আভাস। অনুষ্কার দাবি, সুযোগ পেলে প্রাক্তনকে স্মৃতি থেকে একেবারে মুছেই ফেলতেন তিনি। তিনি স্পষ্ট বলেন,জীবনের অনেক ঘটনা থাকে।তবে অপ্রয়োজনীয় ঘটনা ভুলে যেতে হয়।

  অনুষ্কার বলিউডের প্রবেশ বেশ নাটকীয়। প্রথম ছবিতেই অসাধারণ সাফল্য। ২০০৮ সালে ‘রব নে বনা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অনুষ্কা শর্মার। প্রথম ছবিতেই শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অনুষ্কা। তার পর আর ফিরে তাকাতে হয়নি। যশরাজ ফিল্মসের মতো দেশের অন্যতম সেরা প্রযোজনা সংস্থার একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। যশরাজেরই ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে নবাগত রণবীর সিংহের বিপরীতে দেখা গিয়েছিল। এর পরেই রণবীরের সঙ্গে অনুষ্কা প্রেমে জড়িয়ে পড়েছিল বলেই গুঞ্জন। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পরে দীপিকার প্রেমে পড়েছিলেন রণবীর। অন্য দিকে ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ডেট করা শুরু করেন অনুষ্কা। এখন বিবাহিত ও সুখী দম্পতি 'বিরুস্কা'। ওরা এখন সুখী ও সফল দম্পতি।

  সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে আবার অনুষ্কাকে রণবীর প্রসঙ্গে প্রশ্ন করা হতে দেখা গেলো। 'কফি উইথ কর্ণ’-এর এক সিজ়নে পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে উপস্থিত ছিলেন অনুষ্কা। সেখানে অভিনেত্রীকে তিন জন পুরুষের নাম বলে কর্ণ প্রশ্ন করেন, তাঁদের মধ্যে কাকে ডেট করবেন তিনি, কাকে ভাই বানাবেন ও কাকে ভুলে যাবেন। ডেট করার জন্য বিরাট কোহলিকে নির্বাচন করেন অনুষ্কা। অর্জুন কপূরকে রাখি বাঁধবেন বলে জানান তিনি। রণবীর সিংহকে স্মৃতি থেকেই একেবারে মুছে ফেলতে চান, বলেন অভিনেত্রী। অনুষ্কার সোজাসাপ্টা উত্তর শুনে কর্ণের মুখে শুধু একটাই কথা, ‘‘বুঝলাম!’’ এভাবেই রণবীরকে স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে ফেলতে চান অনুষ্কা।

You might also like!