Entertainment

2 years ago

Akshay Kumar: শিবের বেশে অক্কি! ‘ও মাই গড ২’-এর টিজারে অক্ষয়ের শিব তাণ্ডব

Akshay Kumar as Lord Shiva and Pankaj Tripathi in a scene from OMG 2
Akshay Kumar as Lord Shiva and Pankaj Tripathi in a scene from OMG 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একের পর এক ফ্লপ ছবি। হিটের মুখ দেখছেন না অক্ষয় কুমার। তাঁর ফ্লপ ছবির তালিকায় রয়েছে 'বেলবটম', 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ' ও হালফিলের 'রক্ষাবন্ধন'। তবে এবার শিবের উপর ভরসা রাখছেন বলিউডের খিলাড়ি। মুক্তি পেতে চলেছে ‘ও মাই গড টু’ ছবি। মঙ্গলবার প্রকাশ্য়ে এল এই ছবির টিজার। প্রথম ঝলকেই অক্ষয় বুঝিয়ে দিলেন এই ছবি বক্স অফিসে হইচই ফেলে দেবে। তবে শুধু অক্ষয় নয়, ঝলকে দেখা মিলল পঙ্কজ ত্রিপাঠীরও।

You might also like!