Entertainment

3 years ago

Adipurush at New Yorks Tribeca Festival : ভারতে মুক্তির আগেই নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যাল মাতাবে ''আদিপুরুষ''

"Prabhas" as Ram in the movie "Adipurush "
"Prabhas" as Ram in the movie "Adipurush "

 

কলকাতা, ১৯ এপ্রিল : দর্শকদের চমক দিতে এবার বড়পর্দা কাঁপাতে চলেছে ''আদিপুরুষ''। ভারতে ছবি মুক্তির আগেই নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে মুক্তি পেতে চলেছে ''আদিপুরুষ''। প্রভাস, কৃতি এবং সইফ আলি খান অভিনীত ''আদিপুরুষ'' নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। ভারতে মুক্তির আগে ১৩ জুন নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এর আগেও একাধিকবার ''আদিপুরুষ''-এর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েও তা পিছিয়ে যায়। বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছে এই ছবি।

এই ছবি প্রথমে ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু ট্রেলার মুক্তির পরে চূড়ান্ত সমালোচনার স্বীকার হয় এই ছবির গ্রাফিক্স । এরপরে গ্রাফিক্স নিয়ে কাজ করার জন্যই ছবি মুক্তির দিন পিছিয়ে দেয় নির্মাতারা । এর আগেই এই ছবির চরিত্রের পোশাক থেকে তাদের সংলাপ, অভিযোগ একাধিক ক্ষেত্রে। বিশেষত রাবণের চরিত্রে সইফ আলি খানের ‘লুক’ নিয়েও যথেষ্ট বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়াতেই ট্রোলিংয়ের ছড়াছড়ি। সঙ্গে এও অভিযোগ করা হয়, সেন্সর বোর্ডের শংসাপত্র ছাড়াই মুক্তি পেয়েছে ছবির, যা নিয়মের বিরুদ্ধ । এই মর্মেই অভিযোগ দায়ের করে রুজু হয়েছিল জনস্বার্থ মামলা। এই ছবিতে রাঘবের ভূমিকায় অভিনয় করেচরণ প্রভাস, জানকীর ভূমিকায় কৃতি। লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খান ।

You might also like!