Entertainment

3 years ago

ActorSaptarshi actress Sohini Effected by a Accident : ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা অভিনেতা সপ্তর্ষি ও অভিনেত্রী সোহিনীর

Sohini Sengupta -Saptarshi Moulik (File Picture)
Sohini Sengupta -Saptarshi Moulik (File Picture)

 

কলকাতা, ২৭ এপ্রিল  : ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। বুধবার রাতে মা ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনার থেকে অল্পের জন্য বাঁচলেন সপ্তর্ষি ও সোহিনী।

সামাজিক মাধ্যমে পুরো ঘটনা জানিয়েছেন অভিনেতা। সঙ্গে কলকাতা পুলিশকে যুক্ত করে তিনি জানিয়েছেন, তাঁদের গাড়িচালকের উপস্থিত বুদ্ধির জেরেই তাঁরা সবাই প্রাণে বেঁচেছেন। সপ্তর্ষি ওই গাড়ির নম্বর প্লেটের একটি ছবি তুলে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন। থিয়েটারের জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি সামাজিক মাধ্যমে লেখেন, মা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই উলটো দিক থেকে একটি গাড়ি এসে তাঁদের গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। এর ফলে গাড়িতে ধাক্কাও লাগে। সপ্তর্ষি ও সোহিনীর গাড়ির চালক তাঁদের গাড়িটি ডান দিকে চেপে দেন। এর ফলে বাইকে ধাক্কাও লাগতে পারত, শুধু তাই নয়, সপ্তর্ষি ও সোহিনীর গাড়ি উড়ালপুল থেকে নিচে পড়েও যেতে পারত।


You might also like!