Breaking News
 
PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী PM-KISAN: কৃষকদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ, পিএম-কিষানের ২৪তম কিস্তিতে ১৮,৬৮০ কোটি টাকা বিতরণ

 

Yogi aditynath request to pilgrim: ভক্তদের সতর্ক করলেন যোগী, পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন অখিলেশ ও মায়াবতী

Yogi aditynath request to pilgrim
Yogi aditynath request to pilgrim

 

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি : প্রয়াগরাজে পুণ্যস্নানের জন্য আগত পুণ্যার্থীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবারের পদপিষ্ট হওয়ার ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স মাধ্যমে জানিয়েছেন, "প্রয়াগরাজে আসা ভক্তরা, আপনারা কাছের গঙ্গা ঘাটে পুণ্যস্নান করুন, সঙ্গম তীরের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। আপনাদের সকলের উচিত প্রশাসনের নির্দেশ মেনে চলা। কোনও গুজবে কান দেবেন না।"

অন্যদিকে, পদপিষ্ট হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অখিলেশ যাদব ও মায়াবতী। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, "মহাকুম্ভে অব্যবস্থাপনার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় ভক্তদের হতাহতের খবর অত্যন্ত দুঃখজনক। আমরা ভক্তদেরও এই কঠিন সময়ে সংযম ও ধৈর্য্য ধারণ করার এবং শান্তিপূর্ণভাবে তাঁদের তীর্থযাত্রা সম্পন্ন করার আহ্বান জানাই। সরকারের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভক্তদের থাকার, খাবার, জল ও অন্যান্য সুযোগ-সুবিধার বাড়তি ব্যবস্থা করা। দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।" বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এক্স মাধ্যমে জানিয়েছেন, "প্রয়াগরাজের সঙ্গমে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ভক্তদের হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…