Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Yogi Aditya Nath : মোদির আগেই অযোধ্যায় যোগী! কারণ কী?

Yogi Aditya Nath (File picture)
Yogi Aditya Nath (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন। ওই সফরের আগে আরও একবার আগামী ৩০ ডিসেম্বর রামজন্মভূমিতে যাচ্ছেন তিনি। উদ্দেশ্য, নবনির্মিত অযোধ্য বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধন। মোদির সেই সফরের আগেভাগে প্রস্তুতি তদারকি করতে বৃহস্পতিবার অযোধ্যা গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বৃহস্পতিবার রামমন্দির পরিদর্শন করবেন যোগী। মন্দির কাজ কোথায় কতটুকু কাজ বাকি রয়েছে তা খতিয়ে দেখবেন। এক ফাঁকে রামলালার দর্শনও করবেন। পাশাপাশি কথা বলবেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্যদের সঙ্গে। স্থানীয় কমিশনার অডিটোরিয়ামে বৈঠক করবেন জেলার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। উল্লেখ্য, আগামী শনিবার মোদির সফরে থাকছে একাধিক কর্মসূচি। বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধনের পাশাপাশি অযোধ্যায় জনসভা করবেন মোদি। এছাড়াও ‘শ্রীরাম বিমানবন্দর’ উদ্বোধনের পরে ১৫ কিলোমিটার রাস্তা ধরে ‘রোড শো’ করবেন তিনি।

প্রসঙ্গত, রামমন্দিরের উদ্বোধনের প্রস্তুতি হিসেবেই পালটে দেওয়া হয়েছে অযোধ্যা স্টেশনের নাম। নতুন নাম হয়েছে অযোধ্যা ধাম জংশন। উত্তরপ্রদেশ সরকারই নতুন নাম সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে যে সুপারিশে শিলমোহর দিয়েছে ভারতীয় রেল। কয়েক বছর আগেই অযোধ্যা লাগোয়া ফৈজাবাদ রেল স্টেশনের নাম বদলে ‘অযোধ্যা ক্যান্টনমেন্ট’ স্টেশন করা হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…