Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Himachal Pradesh: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের হলুদ সতর্কতা জারি, শীতের মরশুমে ছন্দে ফিরছে পর্যটন

Yellow warning for heavy rain and snow in Himachal Pradesh
Yellow warning for heavy rain and snow in Himachal Pradesh

 

শিমলা, ২৯ জানুয়ারি: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। শীতের মরশুমে এই প্রথমবার হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। দু''টি পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে হিমাচল প্রদেশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ জানুয়ারি থেকে পরবর্তী ৪-৫ দিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে শিমলা-সহ কাশ্মীরের নানা প্রান্তে। এছাড়াও কিন্নর, চম্বা, কুল্লু, মানালির উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে।

এদিকে, তুষারপাতের পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই হিমাচলে আসছেন পর্যটকরা, দেশের নানা প্রান্তে বহু পর্যটক অবশ্য এখনই হিমাচলে রয়েছেন। প্রকৃতি মুখ তুলে তাঁকাতেই শীতের মরশুমে আবারও ছন্দে ফিরছে হিমাচলের পর্যটন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…