উদয়পুরে আজ উদ্বোধন বিশ্বের উচ্চতম শিব মূর্তির

World's tallest Shiva idol to be unveiled in Rajasthan
World's tallest Shiva idol to be unveiled in Rajasthan

 

উদয়পুর(রাজস্থান), ২৯ অক্টোবর : আজ শনিবার থেকে শুরু হবে রাজস্থানের নাথদ্বারায় বিশ্বের সবচেয়ে বড় শিব মূর্তির উদ্বোধনের প্রক্রিয়া। এই শিবমূর্তির উচ্চতা ৩৬৯ ফুট। এই মূর্তি উদ্বোধনের জন্য ন’দিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সামিল হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। এছাড়াও আরও অনেকে উপস্থিত থাকবেন ৷ সঙ্গে রামকথা মহোৎসবের আয়োজন করা হয়েছে। সেই কারণে সেখানে পৌঁছে গিয়েছেন সন্ত মুরারী বাপু নাথদ্বারা। ৫১ বিঘা জমির উপর তৈরি এই মূর্তিতে শিব ধ্যানের মুদ্রায় রয়েছেন। ২০ কিলোমিটার দূর থেকে এই মূর্তি দেখা যাচ্ছে। রাতেও স্পষ্ট দেখা যাবে ওই মূর্তি।কারণ, বিশেষ আলোর ব্যবস্থা করে তা মূর্তির উপর ফেলা হয় রাতে। তাই দৃশ্যমান হন ‘ভগবান শিব’। এই শিব মূর্তির নাম দেওয়া হয়েছে বিশ্বাস স্বরূপম। ১০ বছর ধরে এই মূর্তি তৈরি হয়েছে। মূর্তি তৈরিতে ৩ হাজার টন স্টিল ও লোহা লেগেছে।এছাড়া ব্যবহার করা হয়েছে আড়াই লক্ষ টন কংক্রিট ও বালি। এই মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে হাওয়া চললেও কোনও ক্ষতি না হয়। তাছাড়া বৃষ্টি ও রোদ থেকে বাঁচাতে মূর্তিতে জিঙ্কের আস্তরণ দেওয়া হয়েছে। মূর্তি পর্যন্ত পৌঁছতে লিফট, সিঁড়ি তৈরি করা হয়েছে। ভক্তদের জন্য হল বানানো হয়েছে সেখানে। মূর্তির একেবারে উপরে যাওয়ার জন্য চারটে লিফট ও তিনটে সিঁড়ি ব্যবহার করতে হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…