Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

1 month ago

Ganges and Yamuna are receding in Prayagraj: প্রয়াগরাজে কমছে গঙ্গা-যমুনার জলস্তর, কাটল বন্যার আশঙ্কা

Ganges and Yamuna are receding in Prayagraj
Ganges and Yamuna are receding in Prayagraj

 

প্রয়াগরাজ, ২ সেপ্টেম্বর : গত ২৪ ঘণ্টায় প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার জলস্তর কমেছে। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আপাতত বন্যার আশঙ্কা কাটছে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার সকাল পর্যন্ত জেলার সমস্ত নদীবাঁধ নিরাপদ রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফাফামউ এলাকায় গঙ্গার জলস্তর দাঁড়িয়েছে ৮২.৮৬ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমেছে। ছতনাগে গঙ্গার জলস্তর ১০ সেন্টিমিটার কমে হয়েছে ৮১.৮৭ মিটার। অন্যদিকে, নৈনি এলাকায় যমুনার জলস্তর ১৯ সেন্টিমিটার কমে দাঁড়িয়েছে ৮২.২০ মিটার। বকশী বাঁধ এলাকার এসটিপি-তেও জলস্তর ৯ সেন্টিমিটার কমে হয়েছে ৮২.৪০ মিটার। প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার বিপদসীমা ৮৪.৭৩৪ মিটার। বর্তমানে সর্বোচ্চ জলস্তর ফাফামউ এলাকায় ৮২.৮৬ মিটার, যা বিপদসীমার প্রায় ১.৮৭ মিটার নিচে রয়েছে। ফলে এই মুহূর্তে বন্যার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিখিল প্রসাদ জানিয়েছেন, দুই নদীর জলস্তরই কমছে এবং সমস্ত নদীবাঁধ নিরাপদ রয়েছে। বৃষ্টির পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক রাখা হয়েছে।

You might also like!