Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Narendra Modi :জল সংরক্ষণ শুধু নীতি নয়; একটি প্রচেষ্টা ও পুণ্যও বটে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  জল সংরক্ষণ শুধুমাত্র একটি নীতি নয়; একটি প্রচেষ্টা ও পুণ্যও বটে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "জল সংরক্ষণের মধ্যে যেমন উদারতা আছে তেমনই দায়িত্বও আছে। ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের মূল্যায়ন করবে, তখন জলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হবে তাঁদের প্রথম প্যারামিটার। এটাই জীবনের প্রশ্ন, এটাই মানবতার ভবিষ্যতের জীবন।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভার্চুয়ালি গুজরাটে 'জল সঞ্চয় জন ভাগিদারি' উদ্যোগের সূচনা করেন।

জল সংরক্ষণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জল সংরক্ষণ নিছক একটি নীতিগত বিষয় নয়, বরং এটি একটি সামাজিক উৎসর্গেরও বিষয়। জল এবং নদীর নামে এর আগেও, কয়েক দশক ধরে, ১০০০ কোটি টাকার প্রকল্প এসেছে, কিন্তু আমরা শুধুমাত্র গত ১০ বছরে ফলাফল দেখতে পেয়েছি।


You might also like!