Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Uniform Civil Code: ‘জয় শ্রীরাম’ স্লোগানের উত্তরাখণ্ড বিধানসভায় পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল

Pushkar Singh Dhami
Pushkar Singh Dhami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশে প্রথমবার বিধানসভায় পেশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল । মঙ্গলবার উত্তরাখণ্ডের বিধানসভায় পেশ হল বিতর্কিত বিলটি। রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি নিজেই বিধানসভায় বিল পেশ করেন। তবে বিল পেশের পরেই দীর্ঘ সময়ের জন্য মুলতুবি হয়ে যায় উত্তরাখণ্ড  বিধানসভার বিশেষ অধিবেশন। বেলা দুটো পর্যন্ত অধিবেশন বন্ধ রাখা হয়েছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যে এই বিধি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফেরার পরই রাজ্যে এই আইন চালু করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী ধামি। সেই প্রতিশ্রুতি পূরণের পথ, এদিন অনেকটাই এগিয়ে গেল রাজ্যের বিজেপি সরকার।

ভারতের সংবিধানেরএকটি প্রতিলিপি হাতে নিয়ে তাঁর সরকারি বাসভবন থেকে বর হন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তার আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “দেবভূমি উত্তরাখণ্ডের নাগরিকদের সমান অধিকার দেওয়ার লক্ষ্যে, আজ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করার ক্ষেত্রে দেশের প্রথম রাজ্য হিসাবে আমরা পরিচিত হব। এটা রাজ্যের সকল মানুষের জন্য গর্বের মুহূর্ত।” অভিন্ন দেওয়ানি বিধি রিপোর্ট হাতে বিধানসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, “আজ আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। উত্তরাখণ্ড থেকে দেশের নাগরিকদের সমান অধিকার দেওয়ার কাজ শুরু হচ্ছে।”

২০২২-এর ২৭ মে, সুপ্রিম কোর্চের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছিল ধামি সরকার। এই বিধি তৈরি এবং কীভাবে তা বাস্তবায়ন করা যায়, সেই সব দিক খতিয়ে দেখার দায়িত্ব ছিল এই কমিটির। চলতি বছরের ২৬ জানুয়ারি তাদের কার্যকালের মেয়াদ শেষ হয়। এরপর, ২৯ জানুয়ারি উত্তরাখণ্ড সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেয় কমিটি। সূত্রের মতে, এই বিলে মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে পুত্র ও কন্যার সমান অধিকার, বৈধ ও অবৈধ সন্তানের সমান অধিকার, দত্তক নেওয়া এবং জৈবিকভাবে জন্ম নেওয়া সন্তানদের সমান অধিকারের কথা বলা হয়েছে। এছাড়া, বহুবিবাহ এবং বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সমস্ত ধর্মের মেয়েদের বিয়ের একটিই বয়স, সমস্ত ধর্মের জন্য বিবাহবিচ্ছেদের একই ধরনের ভিত্তি এবং পদ্ধতি প্রয়োগ করার কথা বলা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…