Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Manohar Joshi passed away:অবিভক্ত শিব সেনার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী প্রয়াত

Manohar Joshi passed away
Manohar Joshi passed away

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিব সেনা (Shiv Sena) থেকে প্রথমবার মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছিলেন। শিব সেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ডানহাত হিসাবে পরিচিত ছিলেন। প্রয়াত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ শিবসেনা নেতা মনোহর জোশী ৷ শুক্রবার ভোর 3টেয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 86 বছর ৷

21 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ এই নেতা ৷ সেদিনই তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ চিকিৎসায় হৃদরোগজনিত অসুস্থতা ধরা পড়ে ৷ ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর ৷

মনোহর জোশী প্রয়াত বালাসাহেব ঠাকরের কট্টর শিব সৈনিক হিসাবে পরিচিত ছিলেন । তাঁর মৃত্যু মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষতি বলে মত ওয়াকিবহল মহলের ৷ লোকসভার প্রাক্তন স্পিকারের দেহ মাটুঙ্গা পশ্চিমে রূপারেল কলেজের কাছে তাঁর বাসভবন 'W54'-এ রাখা হবে । সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত তাঁর সমর্থক ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ৷ দুপুর 2টোর পর শুরু হবে মনোহর জোশীর শেষকৃত্য । এরপর দাদার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে বলে জানিয়েছেন পরিজনরা । জানা গিয়েছে, 2023 সালের মে মাসেও মনোহর জোশী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন । সেই থেকে প্রবল দৃঢ়তার সঙ্গে এতদিন লড়াই করেছেন ৷ তিনিই ছিলেন শিবসেনা-বিজেপি জোটের প্রথম মুখ্যমন্ত্রী ৷

লোকসভার প্রাক্তন স্পিকারের মৃত্যুতে শোকপ্রকাশ বর্তমানের ৷ লোকসভার স্পিকার ওম বিড়লা সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রবীণ রাজনীতিবিদ মনোহর যোশীর মৃত্যুতে আমি শোকাহত । গণতান্ত্রিক মূল্যবোধকে সমৃদ্ধ করার সময় সর্বোত্তম সংসদীয় ঐতিহ্য স্থাপন করেছিলেন তিনি । নিজের স্বতন্ত্র এবং নিরপেক্ষ শৈলীর জন্য তিনি বিভিন্ন দলের নেতাদের দ্বারা সম্মানিত ছিলেন । তাঁর পরিচালনার অধ্যয়ন আমাকে সুষ্ঠুভাবে হাউস পরিচালনার জন্য দিক নির্দেশনা দিয়েছে । তার মৃত্যু আমার জন্যও একটি ব্যক্তিগত ক্ষতি । ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি । এই গভীর দুঃখের দিনে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ।"

ওম বিড়লা ছাড়াও জোশীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ৷


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…