Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Drink and Drive checking campaign :"ড্রিংক অ্যান্ড ড্রাইভ চেকিং অভিযান" শুরু রাঁচির ট্রাফিক পুলিশের

"Drink and Drive Checking Campaign" (Symbolic Picture)
"Drink and Drive Checking Campaign" (Symbolic Picture)

 

রাঁচি, ২৩ ডিসেম্বর  : “ড্রিংক অ্যান্ড ড্রাইভ চেকিং অভিযান” শুরু করেছে রাঁচির ট্রাফিক পুলিশ। শুক্রবার গভীর রাতের এই অভিযানে রাজধানী রাঁচির ট্রাফিক পুলিশ ১৪ জনেরও বেশি মদ্যপ চালককে পাকড়াও করেছে। রতু রোডের সুজাতা চক, বিরসা চক, সার্কুলার রোড, লালপুর চক ও নিউমার্কেট চক থেকে ১৪জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে রয়েছে দুচাকার ও চার চাকার গাড়ি।

রফিকের এসপি কুমার গৌরবের নির্দেশে তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই অভিযান চালানো হয়। ওই সময় ওই রুট দিয়ে যাতায়াত করা সমস্ত গাড়িগুলির চালক ও যাত্রীদের ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। এসপি বলেন, মদ্যপান করে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে এবং তারফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তিনি সকল চালকদের মদ্যপান করে গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছেন। এসপি জানিয়েছেন, মদ্যপান করে গাড়ি চালিয়ে যদি কেউ ধরা পড়ে তাহলে ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করে আদালতে মামলা করবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…