Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

Country

1 year ago

Weather Report of Jammu & Kashmir: শীঘ্রই আবহাওয়া বদলাবে কাশ্মীরে, ডিসেম্বরের শুরুতেই বৃষ্টি ও তুষারের পূর্বাভাস

Srinagar
Srinagar

 

শ্রীনগর, ২৬ নভেম্বর : দীর্ঘ শুষ্ক আবহাওয়ার শীঘ্রই অবসান হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। ডিসেম্বরের শুরুতেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ৩০ নভেম্বর থেকে জম্মু ও কাশ্মীরকে প্রভাবিত করতে পারে, এরই প্রভাবে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ নভেম্বর সন্ধ্যা থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গুলমার্গ, সোনমার্গ, পহেলগামে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং সমতলে হতে পারে বৃষ্টি।

You might also like!