Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Delhi :মাউন্ট আবুতে পারদ নামল ৪ ডিগ্রিতে, শীতে কাঁবু দিল্লি-সহ গোটা উত্তর ভারত

Weather Forecast  Delhi
Weather Forecast Delhi

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : কনকনে শীতে কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশ কনকনে ঠান্ডায় কাঁপছে। শীতে কাঁপছে মধ্যপ্রদেশ ও রাজস্থানও। মরুরাজ্যে এখন জমজমাট ঠান্ডা। রাজস্থানের মাউন্ট আবুতে শনিবার সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

শীতে কাঁপছে দক্ষিণ ভারতও। শনিবার তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি, কোটাগিরি এবং কুনুর ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে দৃশ্যমানতা হ্রাস পায়। জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিও হয়েছে। উত্তর প্রদেশের মেরঠেও এদিন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এদিকে, খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে এদিনও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। দিল্লিতে এদিন সকালেও বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…