পুনর্বিবেচনার আর্জি খারিজ, লালকেল্লা হামলায় আরিফের মৃত্যুদণ্ডাদেশ বহাল সুপ্রিম কোর্টে

Supreme Court affirms death penalty to Arif
Supreme Court affirms death penalty to Arif

 

নয়াদিল্লি, ৩ নভেম্বর : লালকেল্লা হামলায় দোষী লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী আরিফ মহম্মদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০০০ সালের ডিসেম্বরে লালকেল্লা হামলায় অভিযুক্ত ছিল পাক জঙ্গি আরিফ মহম্মদ। ২০১৪ সালের রায়ে সুপ্রিম কোর্ট আরিফকে মৃত্যদণ্ডের সাজা দেয়। সেই রায় পুনর্বিবেচনার জন্য সর্বোচ্চ আদালতে আর্জি জানিয়েছিল আরিফ, কিন্তু বৃহস্পতিবার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

লস্কর-ই-তৈবা জঙ্গি মহম্মদ আরিফ ২০০০ সালে লালকেল্লায় হামলা চালিয়েছিল। হামলাতে মৃত্যু হয়েছিল তিনজন সেনা আধিকারিকের। হামলার চার দিন পর স্ত্রী রেহমানা ইউসুফ ফারুকী-সহ আরিফকে গ্রেফতার করা হয়। সেই মামলায় মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল আরিফের। তা পুনর্বিচারের আবেদন জানানো হয়েছিল দোষীর তরফে। জঙ্গি মহম্মদ আরিফ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।

কিন্তু, সুপ্রিম কোর্ট মনে করে ফের কোনও বিচার হওয়ার প্রয়োজন নেই। তাই পুনর্বিচারের আবেদন এদিন খারিজ করে দেয় শীর্ষ আদালত। এখন থেকে আর এই মামলায় গ্রহণ করা হবে না কোনও ধরনের রিভিউ পিটিশন। দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত বৃহস্পতিবার আদালতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই কথা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…