জ্ঞানবাপী মামলা: 'শিবলিঙ্গ' সুরক্ষা মামলায় দ্রুত শুনানি, হিন্দুপক্ষের আবেদনে সায় সুপ্রিম কোর্টের

Speedy hearing in 'Shivalinga' protection case
Speedy hearing in 'Shivalinga' protection case

 

নয়াদিল্লি, ৩১ অক্টোবর  : জ্ঞানবাপী মামলায় স্বস্তিতে হিন্দুপক্ষ। ‘শিবলিঙ্গ’র সুরক্ষা সংক্রান্ত মামলায় দ্রুত শুনানিতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আগেই জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’টির নিরাপত্তার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই সময় শেষ হচ্ছে ১২ নভেম্বর। তার আগেই ফের সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন করেছে হিন্দুপক্ষ।

সোমবার শীর্ষ আদালত জানিয়েছে ‘শিবলিঙ্গ’টির সুরক্ষার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মামলার শুনানি হবে ১২ নভেম্বর। গত ১৪ অক্টোবর জ্ঞানবাপী মামলায় ধাক্কা খায় হিন্দুপক্ষ। মসজিদের ওজুখানায় পাওয়া ‘শিবলিঙ্গ’র কার্বন ডেটিংয়ের প্রয়োজন নেই বলে জানিয়ে দেয় বারাণসী আদালত। বিচারক জানিয়েছিলেন, এমন কোনও পদক্ষেপ করলে তা সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা হবে।

২০২১-এর আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। সেই মামলায় কয়েকদিন আগেই বারাণসী দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। সেই রিপোর্ট লিক হয়ে ওজুখানায় ‘শিবলিঙ্গ’ রয়েছে বলে শোরগোল পড়ে যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…