Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rameshwaram Cafe: বেঙ্গালুরুর ক্যাফে ঘুরে দেখলেন সিদ্দারামাইয়া, কথা বললেন আহতদের সঙ্গেও

Siddaramaiah visited cafes in Bengaluru and spoke to the injured
Siddaramaiah visited cafes in Bengaluru and spoke to the injured

 

বেঙ্গালুরু, ২ মার্চ: একদিন আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে, বিস্ফোরণের পরবর্তী দিন শনিবার বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার রামেশ্বরম ক্যাফেতে গেলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিজ চোখে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন তিনি। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, "সমস্ত রোগীর চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে। আহত হয়েছেন প্রায় ১০ জন। তিনজন ব্রুকফিল্ড হাসপাতালে এবং অন্য ৬ জন ভিদেহি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি সেখানেও যাচ্ছি। রোগীরা চিকিৎসায় খুব ভালো সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠছেন।"

এদিকে, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এফআইআর রুজু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৪৭১ ধারা এবং ইউএপিএ-র অধীনে ১৬, ১৮ এবং ৩৮-এর অধীনে এফআইআর নথিভুক্ত করেছে, এফআইআরে বিস্ফোরক পদার্থ আইনের ৩ এবং ৪ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…