Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Gujrat global summit 2024: সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য আগামী দশকে আরও এক মিলিয়ন শক্তিশালী প্রতিভা প্রয়োজন : অশ্বিনী বৈষ্ণব

Gujrat global summit 2024 (File Picture)
Gujrat global summit 2024 (File Picture)

 

গান্ধীনগর, ১১ জানুয়ারি: সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য আগামী দশকে আরও এক মিলিয়ন শক্তিশালী প্রতিভা প্রয়োজন। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই প্রতিভা আসবে ভারত থেকে। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "আমরা ১০৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোর্স এবং প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করার জন্য চুক্তি করেছি। আপনারা যখন পরবর্তী বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, তখন আপনাদের স্বাভাবিক পছন্দ ভারত এবং গুজরাট হওয়া উচিত।"

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, "বিশ্বের প্রত্যেকেই উৎপাদন প্রক্রিয়ায় গ্রিন এনার্জির দাবি করছে। গুজরাট একটি ৩০ হাজার মেগাওয়াট গ্রিন পাওয়ার হাব স্থাপন করবে, বিশ্বের বৃহত্তম গ্রিন পাওয়ার ক্লাস্টার হল ৫০০০-৭০০০ মেগাওয়াট... বিশ্বব্যাপী গ্রিন পাওয়ার ক্লাস্টারটি সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হয়ে উঠবে... এটি এমন পণ্য তৈরি করার একটি দুর্দান্ত সুযোগ যেখানে সবুজ শক্তি থাকবে, এটি বিশাল সুবিধা প্রদান করবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…