Breaking News
 
PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী PM-KISAN: কৃষকদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ, পিএম-কিষানের ২৪তম কিস্তিতে ১৮,৬৮০ কোটি টাকা বিতরণ

 

Mahakumbh 2025: মহাকুম্ভে দ্বিতীয় শাহী স্নান, মৌনী অমাবস্যায় সঙ্গমে আস্থার ডুব দিলেন পুণ্যার্থীরা

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

প্রয়াগরাজে, ২৯ জানুয়ারি : মৌনী অমাবস্যার পুণ্যলগ্নে প্রয়াগরাজের মহাকুম্ভে দ্বিতীয় শাহী স্নান করলেন বিপুল সংখ্যক মানুষ। ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিলেন পুণ্যার্থীরা। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে বুধবার ভোররাত থেকেই 'অমৃত স্নানের' জন্য ত্রিবেণী সঙ্গমের ঘাটে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। উপস্থিত হন সাধু-সন্তরাও। গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে আস্থার ডুব দেন ভক্তরা।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভে ইতিমধ্যেই ১৫ কোটির বেশি মানুষ পুণ্যস্নান করেছেন। মৌনী অমাবস্যায় পুণ্যস্নান করেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী। তিনি বলেছেন, "এটা আমার জন্য সৌভাগ্য যে, আমি এই শুভ দিনে 'স্নান' করার সুযোগ পেয়েছি।" মৌনী অমাবস্যা উপলক্ষ্যে জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি মহারাজ বলেন, “আজকের 'স্নান' ছিল বিশ্বের কল্যাণের জন্য।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…