Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Sajjan Singh Yadav:অরুণাচল প্রদেশের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন সজ্জন সিং যাদব

Sajjan Singh Yadav
Sajjan Singh Yadav

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  অরুণাচল প্রদেশের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন ১৯৯৫ ব্যাচের আইএএস অফিসার সজ্জন সিং যাদব। তিনি ধর্মেন্দ্রের স্থলাভিষিক্ত হবেন।সজ্জন সিং যাদব বর্তমানে ভারত সরকারের অর্থ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব।

এদিকে রাজ্যের বর্তমান মুখ্যসচিব অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল (এজিএমইউটি) ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইএএস ধর্মেন্দ্রকে  দিল্লির মুখ্যসচিব পদে নিযুক্ত করা হয়েছে। দিল্লিতে তিনি ১৯৮৭ ব্যাচের নরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন।

সজ্জন সিং যাদব, 'এসএস যাদব' নামে বেশি পরিচিত। এর আগে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার প্রকল্প পরিচালক এবং ডেপুটি কমিশনার হিসেবে কাজ করেছেন।

হরিয়ানার বাসিন্দা এসএস যাদব পশুপালনে স্নাতকোত্তর ডিগ্রি, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ করেছেন।

You might also like!