Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

1 year ago

Supreme Court angry at role of police:আর জি কর-কান্ড: পুলিশের ভূমিকায় রুষ্ট সুপ্রিম কোর্ট

Supreme Court angry at role of police
Supreme Court angry at role of police

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : আর জি কর–কাণ্ডে মামলা কলকাতা হাইকোর্ট থেকে গেল সুপ্রিম কোর্টে। আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করে শীর্ষ আদালত। আর জি করের সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, প্রথমে ঠিকভাবে এফআইআর করা হয়নি। পুলিশ কী করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?

উল্লেখ্য, আর জি কর–কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষ আদালত। রুজু করেছে সুয়ো মোটো মামলা। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানি হয় আর জি কর মামলার।

You might also like!