Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

IMD warns of rain across the country:বৃষ্টি থামছেই না উত্তর-পূর্বাঞ্চলে, দেশজুড়ে বর্ষণ সতর্কতা আইএমডি-র

IMD warns of rain across the country
IMD warns of rain across the country

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি আপাতত বৃষ্টি থেকে রেহাই পাবে না। অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৫ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে বর্ষণ-সতর্কতা জারি করে আইএমডি।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গুজরাটের বিভিন্ন অংশে ২৪-২৫ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব রাজস্থানে আগামী ২৫ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্রেও ২৫-২৬ আগস্ট ভারী বৃষ্টি প্রত্যাশিত। কোঙ্কন ও গোয়ায় ২৪-২৬ আগস্ট, বিদর্ভে ২৪-২৫ আগস্ট এবং মধ্যপ্রদেশে ২৪-২৫ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়েও ২৫-২৬ আগস্ট বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!