Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weather Forcast in himachal Pradesh :হিমাচলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, কমলা সতর্কতা জারি

Weather Forcast in himachal Pradesh
Weather Forcast in himachal Pradesh

 

শিমলা, ১৯ ফেব্রুয়ারি : হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এই সময়ে চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত। এছাড়াও লাহৌল-স্পিতি ও কিন্নর জেলা এবং কাংড়া, চাম্বা, শিমলা, কুল্লু, মান্ডি, সিরমাউর ও কুল্লু জেলার উঁচু পাহাড়ে ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…