Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 weeks ago

Uttar Pradesh Rain Alert: প্রয়াগরাজ-সহ উত্তর প্রদেশের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা

UP Heavy Rain Alert
UP Heavy Rain Alert

 

প্রয়াগরাজ, ৯ সেপ্টেম্বর : আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে প্রয়াগরাজ-সহ উত্তর প্রদেশের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আবহাওয়া দফতর এই পূর্বাভাস জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোনভদ্র, মির্জাপুর, প্রয়াগরাজ, সন্ত রবিদাস নগর, জৌনপুর, প্রতাপগড় এবং আমেঠি-সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে প্রয়াগরাজ ও আশেপাশের একাধিক জেলাকে বৃষ্টিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কানপুরের চন্দ্রশেখর আজাদ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী ড. এস. এন. সুনীল পান্ডে জানিয়েছেন, রাজ্যের কিছু অংশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে কৃষকদের জমিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বৃষ্টির সময় উন্মুক্ত স্থানে যাওয়া থেকে বিরত থাকা উচিত।

You might also like!