PM Narendra Modi: ইন্দোনেশিয়া সফরের সমাপ্তি, জাকার্তা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী

Prime Minister leaves Jakarta for Delhi at the end of Indonesia tour
Prime Minister leaves Jakarta for Delhi at the end of Indonesia tour

 

জাকার্তা ও নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর: ইন্দোনেশিয়া সফর শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালেই জাকার্তা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন ভোররাতেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সফরের শুরুতেই ইন্দোনেশিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিনি।

এরপর জাকার্তার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ২০-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি ১৮-তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনেও অংশ নেন মোদী। ১৮-তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…