Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

President Droupadi Murmu: ৪-দিনের সফরে গুজরাটে রাষ্ট্রপতি, সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য দ্রৌপদী মুর্মুর

Droupadi Murmu
Droupadi Murmu

 

গান্ধীনগর, ২৭ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪-দিনের গুজরাট সফরে বৃহস্পতিবার সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি এই স্মৃতি সৌধটি ঘুরে দেখার পাশাপাশি একতা নগরের আশপাশও পরিদর্শন করেন। লৌহপুরুষ সর্দার প্যাটেলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন রাষ্ট্রপতি। এই সফরকালে আহমেদাবাদ ও গান্ধীনগরের দু'টি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একতা নগর থেকে রাষ্ট্রপতি যাবেন আহমেদাবাদের ‘ন্যাশনাল ইসস্টিটিউট অফ ডিজাইন’-এর ৪৪-তম সমাবর্তনে যোগ দিতে। সেখানের ৪৩০ জন পড়ুয়ার হাতে তিনি শংসাপত্র তুলে দেবেন। আগামীকাল গান্ধীনগরে ‘ন্যাশনাল ফরেন্সিক সাইন্সেস’ বিশ্ব বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে যোগ দেবেন তিনি। ওইদিনই ভুজ-এ আর্থকোয়েক মেমোরিয়ালও পরিদর্শন করবেন তিনি। পয়লা মার্চ রাষ্ট্রপতি মুর্মু যাবেন ঢোলাভিরা-য় ইউনেস্কো হেরিটেজ সাইট পরিদর্শনে।

You might also like!