Country

11 months ago

Sikkim Foundation Day 2025: সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে সিকিমের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতির

Sikkim Foundation Day 2025
Sikkim Foundation Day 2025

 

নয়াদিল্লি, ১৬ মে : সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে সিকিমের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা বার্তায় জানান, "রাজ্যের প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে উষ্ণ শুভেচ্ছা। সিকিম নিজস্ব অসীম প্রাকৃতিক সৌন্দর্য্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও জনগণের উষ্ণতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত।"

রাষ্ট্রপতি মুর্মু আরও জানান, "ভারতের অন্যতম পরিবেশ সচেতন রাজ্য হিসেবে, সিকিম সুস্থায়ী উন্নয়নের অসাধারণ উদাহরণ স্থাপন করেছে, প্রকৃতির সঙ্গে সুরেলা সহাবস্থান প্রদর্শন করেছে। সিকিমের সমস্ত বাসিন্দাকে সমৃদ্ধি এবং কল্যাণে পূর্ণ ভবিষ্যতের জন্য আমি শুভেচ্ছা জানাই।"

You might also like!